রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

চিন্ময়কে নিয়ে ভারতের সমালোচনা নজরুল ইসলাম খানের

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

ইসকনের প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, একটা সংগঠন সম্প্রতি যা করতেছে, আমি তাদের নামও নিতে চাই না। দুনিয়ার বিভিন্ন দেশে তাদের শাখা আছে। একমাত্র বাংলাদেশ ছাড়া আর কোন দেশে তারা দাবি নিয়ে মিছিল করে, লং মার্চের ঘোষণা দেয়? কেন এখানে (বাংলাদেশ) করা হয়? এত বছর ধরে যে নির্যাতন, নিপীড়ন করেছে তখন কোনও প্রতিবাদ না করে শেখ হাসিনার পতনের পরপর নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে এই আন্দোলনটা কেন করতে হবে? তিনি বলেন, তারা এদেশের মানুষ হয়ে ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। এই যে জুলাই-আগস্টে হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে এই নিয়ে তো কোনও বিবৃতি দেখলাম না। অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো এই নিয়ে তো কোনও বিবৃতি নেই। একজনকে গ্রেফতার করলে বিবৃতি দেবেন, আর হাজার হাজার মানুষকে খুন করলে বিবৃতি দেবেন না এটা পক্ষপাতমূলক।


এই বিভাগের আরো খবর