মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

চিন্ময় ইস্যু : মুক্তি না দিলে হিলিতে আমদানি-রফতানি বন্ধের হুমকি

নিউজ ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তিসহ বিভিন্ন দাবিতে ভারত অভ্যন্তরে বিক্ষোভ সমাবেশের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল আমদানি-রফতানি কার্যক্রম। পরে দুই দেশের মাঝে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকাল সোয়া ৫টায় ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়। এর আগে, বিকাল সাড়ে ৪টায় ভারতের জাতীয় কংগ্রেস ও শ্রমিক সংগঠন (ইনটাক) যৌথভাবে ভারতের অভ্যন্তরে অভিবাসন কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে ‘ধিক্কার সভা’ শুরু করে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা সড়কে ব্যারিকেড দিয়ে তাদের সেখানেই আটকে দেন।

বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, ‘বিভিন্ন দাবিতে ভারতের অভ্যন্তরে কংগ্রেস মিছিল-মিটিং করেছে। যার কারণে বন্দর দিয়ে পৌনে এক ঘণ্টার মতো বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। পরে তাদের সমাবেশ শেষ হলে আবারও বন্দর দিয়ে কার্যক্রম শুরু হয়।’


এই বিভাগের আরো খবর