রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

চিন্ময় কৃষ্ণের নির্দেশ-উসকানিতে আইনজীবী আলিফকে হত্যা: আদালতে অভিযোগপত্র

ডেস্ক নিউজ :
আপডেট : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

মঙ্গলবার (১ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) মাহফুজুর রহমান চট্টগ্রাম আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্র জমা দেন। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন থেকে বহিষ্কৃত ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর হলে আদালত চত্বরে তার অনুসারীরা বিক্ষোভ শুরু করেন। তবে সংঘর্ষের সময় চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে সড়কে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।


এই বিভাগের আরো খবর