রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন

চিন্ময় কৃষ্ণ দাসকে দুই মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

নিউজ ডেস্ক :
আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫

পরে ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকায় গ্রেফতার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকে কারাগারে রয়েছেন চিন্ময়। এ ঘটনায় আলিফের বাবা বাদী হয়ে কোতয়ালি থানায় মামলা দায়ের করেন।


এই বিভাগের আরো খবর