মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নতুন বায়না পাক বোর্ডের

স্পোর্টস ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

হাইব্রিড মডেল মেনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তা পরিষ্কার। অর্থাৎ, প্রতিযোগিতার আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলি সে দেশে হবে না। নিরপেক্ষ দেশে হবে। এ বার নতুন বায়না শুরু করে দিয়েছে মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড। ফলে প্রতিযোগিতার ফরম্যাট ঠিক হয়ে গেলেও সূচি ঘোষণায় দেরি হচ্ছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হিসাবে পাকিস্তানের নাম ঘোষণা হওয়ার পরেই ভারত সে দেশে খেলতে যেতে আপত্তি জানিয়েছিল। তাদের দাবি ছিল, নিরপেক্ষ দেশে খেলতে। নিরপেক্ষ দেশ হিসাবে সংযুক্ত আরব আমিরশাহির নাম উঠে এসেছিল। সে দেশে খেলা হল ভারত-পাকিস্তান ম্যাচ হত দুবাইয়ে। কিন্তু পাকিস্তান চাইছে আমিরশাহির বদলে শ্রীলঙ্কায় ভারতের ম্যাচগুলি হোক। ২০২৩ সালে এশিয়া কাপের সময়ও পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কায় ভারতের ম্যাচগুলি হয়েছিল।

এই আবহে এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করা হয়নি। জানা গিয়েছে, পাকিস্তানের পাশাপাশি নিরপেক্ষ দেশ হিসাবে কোন দেশের নাম পাকা হয় সেই অপেক্ষা করা হচ্ছে। তার পরেই সূচি ঘোষিত হবে। আগামী দুই বা তিন দিনের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা হওয়ার কথা।পাকিস্তানের আপত্তির পরেও অবশ্য ভারতের ম্যাচ আয়োজনে এগিয়ে রয়েছে আমিরশাহি। তার প্রধান কারণ, ভারত সে দেশে খেলতে চাইছে। পাশাপাশি আমিরশাহি দ্রুত কোনও প্রতিযোগিতা আয়োজন করতে পারে। শ্রীলঙ্কায় তা করতে গেলে সময় লাগবে। জানা গিয়েছে, আমিরশাহি ক্রিকেট বোর্ড ভারতের ম্যাচ আয়োজন করতে তৈরি। আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সবুজ সঙ্কেতের অপেক্ষা করছে তারা।


এই বিভাগের আরো খবর