শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

ছয় দফা দাবীতে রাজশাহীতে শিক্ষার্থীদের রেলপথ ও সড়কপথ অবরোধ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

৬ দফা দাবিতে রাজশাহী সরকারি এবং বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসি শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল এবং সড়ক ও রেলপথ অবরোধ করে। আজ মঙ্গলবার বেলা এগারোটা থেকে দুপুর পর্যন্ত নগরীর বিন্দুর মোড় রেলগেটে এলাকায় এ কর্মসূচি পালন করে।
সকাল থেকেই রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে জড়ো হয়। সকাল সাড়ে দশটার পর সেখান থেকে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বিন্দুর মোড়ে এসে রেলপথ ও সড়ক পথ অবরোধ করে। ছাত্র আন্দোলনের নেতা, রহমত উল আলম শিহাব ও জুবায়ের পাটোয়ারী জানান, দাবী গুলোর মধ্যে রয়েছে, কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরাবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরীতে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়” নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন কর।


এছাড়া উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) এর পদ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও, যেসব সরকারি, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা। শিক্ষার্থীরা জানান যতক্ষণ পর্যন্ত তাদের দাবী আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।


এই বিভাগের আরো খবর