রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

ছাগলকাণ্ডে স্ত্রীসহ গ্রেফতার আলোচিত এনবিআর সদস্য মতিউর

দেশ নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

গত ঈদুল আজহায় ছাগলকাণ্ডে বহুল আলোচিত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।বুধবার (১৫ জানুয়ারি) সকালে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

ছাগল ছাড়াও ঢাকার বিভিন্ন খামার থেকে ৭০ লাখ টাকার মতিউর গরু কিনেছেন বলেও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে উঠে আসে। এরপর থেকে তার দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন, মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে-বেনামে সম্পত্তি নিয়ে আলোচনা শুরু হয়।

উল্লেখ্য, মতিউর রহমান কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি ছিলেন। পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালকও ছিলেন তিনি। ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর তাকে এসব পদ ছাড়তে হয়।


এই বিভাগের আরো খবর