সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

ছাত্রদলের কমিটিতে ‘ছাত্রলীগ-ছাত্রশিবির’, তারেক রহমানকে স্মারকলিপি

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫

তারা অভিযোগের বিষয় হিসেবে উল্লেখ করেন, সদ্য ঘোষিত বগুড়া জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে আওয়ামী লীগ দোসর ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মী ও হাইব্রিডদের বহিষ্কার এবং ত্যাগী কর্মীদের মূল্যায়ন।

তারা আরও বলেন, ‘যেখানে প্রাণের সংগঠন ছাত্রদল বগুড়া জেলা শাখার কমিটি সারা দেশের মাঝে মডেল হিসেবে স্বীকৃতি পাবে সেখানে সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে আওয়ামী লীগ দোসর ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মী ও হাইব্রিডদের স্থান দেওয়া হয়েছে। এর মধ্যে জেলা কমিটিতে ১৮ জন, শহর কমিটিতে তিন জন ও সরকারি আজিজুল হক কলেজ শাখায় দুজন। এ ২৩ জনের প্রমাণ সংযুক্ত করা হয়েছে।’

বঞ্চিত নেতাকর্মীরা বগুড়া জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন, অনুপ্রবেশকারী ছাত্রলীগ, যুবলীগ ও জামায়াত-শিবিরপন্থিদের অপসারণ, ৫ আগস্টের পর দলে আসাদের অগ্রাধিকার না দিয়ে পরীক্ষিত, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন এবং ১৫ বছরের রাজপথের সংগ্রামীদের নেতৃত্বে পদায়ন করার অনুরোধ জানান।

অভিযোগকারীদের মধ্যে নাছিরুজ্জামান মামুন বলেন, ‘গত বছর ছাত্র-জনতার আন্দোলন করতে গিয়ে আমার নামে তিনটি মামলা হয়। গত জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০২৩ সালে আন্দোলন করতে গিয়ে দুটি মামলা হয়। আমি জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলাম। আশা করেছিলাম আমাকে পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি করা হবে। অথচ ১৩১ সদস্যের কমিটিতে আমার স্থানই হয়নি।’

তিনি আরও বলেন, ‘আন্দোলন করতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হন আলমগীর হোসেন, ঢাকায় গ্রেফতার হয়েছিলেন শাহরিয়ার পারভেজ শাকিল। পুলিশের মারধরে তার দাঁত ভেঙে যায়। রুবেল মিয়ার নামে একাধিক মামলা হয়। অথচ তাদের কোনও কমিটিতে স্থান দেওয়া হয়নি। অনশন শুরু করলে বিএনপি নেতৃবৃন্দ আমাদের বিষয়টি দেখার প্রতিশ্রুতি দিলেও তা রাখা হয়নি।’

এ প্রসঙ্গে বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, ‘কমিটি ছোট করার নির্দেশনা ছিল। যার কারণে অনেকের নাম বাদ পড়েছে। আলোচনার মাধ্যমে পদবঞ্চিতদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেত। কিন্তু পদ না পেয়ে তারা যা করছেন, তাতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’ তিনি অর্থের বিনিময়ে কাউকে পদ দেওয়ার বিষয়টি দৃঢ়তার সঙ্গে অস্বীকার করেছেন।জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা পদবঞ্চিতদের স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘বিষয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তারেক রহমান) দেখবেন।’


এই বিভাগের আরো খবর