রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

ছাত্রীকে অপহরণ ও ধর্ষনের দায়ে প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

নাটোরে এসএসসি পরীক্ষার্থী অপহরণ ও ধর্ষনের মামলার দুটি পৃথক ধারায় প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে ১৪ বছর ও যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুর বারোটার দিকে আদালতের বিচারক মোহাঃ মহিদুজ্জামান অপহরণের দায়ে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ধর্ষণের দায়ে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের এ রায় দেন। রায় ঘোষনার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজহার মতে, ২০২২ সালের ১ অক্টোবর এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষে নাটোরের নজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে ছিলেন এক পরীক্ষার্থী। ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ পরীক্ষায় বেশি নম্বর দেওয়ার কথা বলে তাকে নিয়ে রাজশাহীর এক আত্মীয়ের বাড়িতে যান। সেখানে আটকে রেখে প্রাণনাশের হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনায় সেদিন রাতে শিক্ষক ফিরোজ আহমেদসহ তিনজনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ছাত্রীর মা। পরে র‌্যাব সদস্যরা ফিরোজ আহমেদকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, পুলিশ তদন্ত করে তিনজনের বিরুদ্ধে চার্জশীট প্রদান করেন। চার্জ গঠনের সময় বিচারক দুজনকে অব্যাহতি দিয়ে একমাত্র আসামি হিসেবে ফিরোজের বিচারকাজ শুরু করেন। পরে পরে তথ্য-উপাত্ত বিশ্লেষন, সাক্ষ্য গ্রহন ও যুক্তি তর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার রায় ঘোষনা করেন।
রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পি.পি.) মুন্সী আবুল কালাম আজাদ বলেন, এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বাদীপক্ষ সন্তুষ্টি জানিয়েছেন।

 


এই বিভাগের আরো খবর