মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

রাজধানী ঝিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতআরা রুমি (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রুমি এনসিপির ধানমন্ডি থানা (ঢাকা মহানগর দক্ষিণ) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।  আজ (বৃহস্পতিবার) সকালে ঝিগাতলা কাঁচাবাজার সংলগ্ন জান্নাতী ছাত্রী হোস্টেলের ৫ম তলার একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে তারা হোস্টেলে গিয়ে রুমির মরদেহ ঝুলন্ত অবস্থায় পান এবং তাদের প্রাথমিক ধারণা তিনি আত্মহত্যা করেছেন।


এই বিভাগের আরো খবর