ঘটনাস্থলে থাকা বাংলা ট্রিবিউনের ফটো সাংবাদিক জানান, ঘটনার পর পরই সিনিয়র সেকশনের শিক্ষার্থীরা উদ্ধার কাজে নেমে পড়ে। তারাই বাংলা ট্রিবিউনকে এইসব তথ্য জানান।সিনিয়র শিক্ষার্থীরা আরও জানায়, দুর্ঘটনা কবলিত ওই ভবনের প্রবেশের জন্য একটিমাত্র প্রবেশদ্বার রয়েছে। ঘটনার পরপরই বিমান বাহিনীর হেলিকপ্টার স্কুল মাঠে এসে উদ্ধার অভিযান চালায়। কিন্তু জেট ফুয়েলের আগুনের জন্য তা ব্যাহত হয়।







