মুক্তার আলী পিয়াদাপাড়া গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে ও রিবন আহমেদ বাপ্পি চকসিংগা গ্রামের মৃত বাবুল ইসলামের ছেলে। তারা ৫ আগস্টের পর থেকে রাজশাহী শহরে আত্মগোপনে ছিলেন। রাজশাহী ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে।
বাঘা থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন, তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলা ও মারধরসহ বিভিন্ন অভিযোগে মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।







