জনগণ নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য গণঅভ্যুত্থানে অংশ নেয়নি। তারা এসেছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ সাধনের জন্য। জগনের ম্যান্ডেটেই সেই সংস্কার কাজ চলছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
মঙ্গলবার দুপুরে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইন্সটিটিউটের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় উপদেষ্টা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হচ্ছে। এছাড়াও তাদের সাথে যোগাযোগ হচ্ছে, যেন কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। দেশের সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে।
সাংবাদিকদের সাথে কথা বলার সময় উপদেষ্টা আরো বলেন, ছাত্রদের দ্বারা রাজনৈতিক দলের ব্যাপারে রিউমার শোনা যাচ্ছে। রাজনৈতিক দল গঠনের ব্যাপারে আমাদের কোন অভিপ্রায় নেই। প্রত্যেকের নিজস্ব পেশা আছে আমরা রাষ্ট্রীয় এই দায়িত্ব শেষে সকলে যার যার কাজে ফিরে যাবো।
এর আগে উপদেষ্টা রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকায় ১১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইন্সটিটিউটের উদ্বোধনী আনুষ্ঠানে প্রওধান অতিথি হিসেবে যোগ দেন। এসময় তিনি বলেন, শ্রমিকদের উন্নয়নে ও অধিকার রক্ষায় এই সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিবে। #