রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের আয়োজিত ‘প্রশাসনে এখনো আওয়ামী ফ্যাসিবাদের স্বপদে বহাল রেখে নির্বাচন কি সম্ভব?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, কিছু গোষ্ঠী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তারা দিনের ভোট রাতে করে জনগণের অধিকার হরণ করেছে। ২০২৫ সালের ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকেও তারা বানচাল করতে চাইছে।
জয়নুল আবদিন ফারুক বলেন, ১৬ বছর ধরে মামলা, অত্যাচার, অবিচার সহ্য করে আমরা গণতন্ত্রের লড়াই চালিয়ে যাচ্ছি। এখন আর পেছনে ফেরার সময় নেই। ভোটের অধিকারের জন্যই আমরা লড়ছি।
জাতীয়তাবাদী শক্তির ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, আমাদের ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র চলছে। কিন্তু দেশপ্রেমিক জনতা যদি ঐক্যবদ্ধ থাকে, কোনো ফ্যাসিবাদই আর টিকবে না।