সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

জনগণ যত দ্রুত সম্ভব দেশে গণতন্ত্র দেখতে চায়: আমির খসরু

ডেস্ক নিউজ :
আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

শনিবার (১৫ মার্চ) বিকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পবিত্র মাহে রমজান উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে এ আয়োজন করা হয়।

তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘রাজনীতিতে সংস্কৃতি পরিবর্তন করতে হবে। একে অপরের প্রতি সহনশীল, শ্রদ্ধাশীল হতে হবে, সম্মানবোধ থাকতে হবে। আমাদের মধ্যে মতবিরোধ থাকার পরেও একে অপরকে সম্মান জানানো শিখতে হবে। তা না হলে শত সংস্কারেও কোনও লাভ হবে না। যদি রাজনৈতিক সংস্কৃতি বদলানো না যায়, কোনও সংস্কার কাজে আসবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে ও সম্মানী সম্পাদক ইঞ্জিনিয়ার খান মো. আমিনুর রহমানের পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন– চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) চট্টগ্রামের সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম মোহাম্মদ জানে আলম, এফইবি চট্টগ্রাম কেন্দ্রের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোমিনুল হক, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সদস্যসচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী, সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ।


এই বিভাগের আরো খবর