নবী জানান, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে হয়তো বিদায় নেবেন তিনি। এসময় তামিমকে আফ্রিদি উর্দুতে জিজ্ঞেস করেন, ‘তাহলে তামিম তুমি অবসরে?’ জবাবে তামিম বলেন, ‘জাতীয় দল থেকে (অবসরে)।’ এরপর হাত ক্রস করে জানান ‘শেষ’। ২০২৩ সালে আফগানিস্তান সিরিজ চলাকালীন তখনকার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের একটি মন্তব্যের পর আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তামিম। পরে অবশ্য মাশরাফি মুর্তজার হস্তক্ষেপে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ফিরে এসেছিলেন। দুই ম্যাচ খেলে এরপর আর কখনোই ফেরেননি জাতীয় দলে। ভবিষ্যতে ফেরার কোনও সম্ভবনা নেই।
আর একটি আড্ডাতে উঠে আসে আফ্রিদির রাজনীতি করার বিষয়টি। আফ্রিদিকে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম প্রশ্ন করেন, তার (আফ্রিদির) রাজনীতিতে আসার কোনও সম্ভাবনা আছে কি না! জবাবে পাক কিংবদন্তি মজা করে বলেছেন, ‘আরে তোমাদের অবস্থা তো দেখছি, আমি (রাজনীতিতে) আসছি না।’ তখন সবাই সমস্বরে হেসে ওঠেন।







