বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটিতে ২০ নারী

ডেস্ক নিউজ :
আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫

তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ ঘটেছে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। প্রকাশিত হয়েছে দলটির আংশিক অর্গানোগ্রাম। সেখানে স্থান পেয়েছেন ২০ জন নারী। শুক্রবার বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দলটির আত্মপ্রকাশ ঘটে। সেখানে আংশিক অর্গানোগ্রাম ঘোষণা করেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

উল্লেখ্য, শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এক সমাবেশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। আত্মপ্রকাশকালে সমাবেশে উপস্থিত ছিলেন- বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের হাইকমিশনারসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিরা।

দলটির আহ্বায়ক পদে আছেন জুলাই অভ্যুত্থানে প্রধান সমন্বয়কারী নাহিদ ইসলাম। সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চলের) হাসনাত আব্দুল্লাহ এবং প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী।


এই বিভাগের আরো খবর