এ সময় প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জাতীয় নির্বাচনের কথা বলেছেন। আমরা তার বক্তব্যের আলোকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছি। এখন আমাদের কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। আমরা ভোটার তালিকা থেকে মৃত ও রোহিঙ্গাদের বাদ দিতে কাজ করছি। তরুণদের ভোটার তালিকায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করছি।সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার। উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মো. আশরাফুল আলম, নির্বাচন কমিশনের উপ-প্রকল্প পরিচালক (ডাটাবেজ) মেজর মো. মামুনুর রশিদ।এ ছাড়াও উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন অফিস, কুমিল্লা অঞ্চলে কর্মরত জেলা এবং উপজেলার নির্বাচন কর্মকর্তারা।







