সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

জাতীয় পার্টি জাতীয় বেইমান: ফারুক

ডেস্ক নিউজ :
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জাতীয় পার্টি জাতীয় বেইমান। ২০১৪ সালে আওয়ামী লীগ অবৈধভাবে নির্বাচন করতে পারতো না। কিন্তু জাতীয় পার্টি নির্বাচনে যাওয়াতে তারা সে নির্বাচনটা করতে পারে। যদিও অসুস্থ এরশাদকে সিএমএইচ নিয়ে জোর করে নির্বাচনে আনার ব্যবস্থা করা হয়। সোমবার (১৭ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে গণঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ভারতের উদ্দেশে ফারুক বলেন, ‘আপনাদের অনেক কিছু বলার আছে। ১৯৭১ সালে আপনারা সহযোগিতা করেছেন আমরা স্বীকার করি। কিন্তু অবৈধ শাসক শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছেন বা চেষ্টা করছেন, এগুলো আমরা মানি না।’

সংগঠনের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাইমের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন– বিএনপির যুগ্ম-মহাসচিব আব্দুস সালাম আজাদ প্রমুখ।


এই বিভাগের আরো খবর