শনিবার মধ্যরাতে এ ব্যাপারে জানতে চাইলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এ প্রতিবেদককে বলেন, মহাসচিব পদে দ্রুত পরিবর্তন আসছে।দলীয় সূত্র জানায়, কয়েকজন প্রেসিডিয়ামের সদস্যকেও বাদ দেওয়া হচ্ছে। নতুন সিদ্ধান্ত হয়েছে, আরও কয়েকজনকে প্রেসিডিয়ামের সদস্য হিসেবে মনোনীত করার। শামীম হায়দার বলেন, এটা এখনও নিশ্চিত করে বলতে পারছি না।
দলীয় সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, প্রকাশ্য বিরোধিতার কারণে আনিসুল ইসলাম মাহমুদ, মজিবুল হক চুন্নুসহ কয়েকজনকে দলের প্রেসিডিয়াম থেকে বাদ দেওয়া হচ্ছে।নতুন মহাসচিব হিসেবে শামীম হায়দার পাটোয়ারী, লিয়াকত আলীসহ কয়েকজনের নাম সামনে এসেছে। সূত্র জানায়, রবি-সোমবারের মধ্যে নতুন মহাসচিব মনোনয়ন দেবেন জিএম কাদের।







