জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রাজশাহীর আয়োজনে নগরীর অলকার মোড় অবস্থিত একটি চাইনিজ রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মজহারুল ইসলাম খান পায়েল। বিশেষ অতিথি ছিলেন জাসাস ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক শামীম উদ্দিন মন্ডল, রাজশাহী বিভাগীয় জাসাসের সেক্রেটারী গোলাম মোস্তফা মামুন। স্বাগত বক্তব্য রাখেন জাসাস রাজশাহী মহানগের সাধারণ সম্পাদক সেলিম রেজা। সভাপতিত্ব করেন জাসাস রাজশাহী মহানগরের আহ্বায়ক এডভোকেট রজব আলী।

বক্তারা বলেন, জাসাসের নেতাকর্মীরা দেশের কোথাও চাঁদাবাজী ও দখল দারিত্বের সাথে সম্পৃক্ত হয়নি। গত জুলাই আগষ্টের আন্দোলনে জাসাসের নেতাকর্মীরাও সক্রিয় থাকার কারণে নিহত ও আহত হয়েছে। আগামীতে দলের ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী ও বাংলাদেশ বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আরো উপস্থতি ছলিনে বএিনপি নতো আব্দুস সাত্তার, কশেরহাট পৌর জাসাস এর সভাপতি ইব্রাহমি মাসুদ, পাবা উপজলো জাসাস এর সভাপতি একরাম হোসনে ও জাসাস নতো দলেোয়ার হোসনে সহ অন্যান্য সদস্যবৃন্দ।
