সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

জুলাইয়ের আগেই বিসিবি নির্বাচন, জানালেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক :
আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভবিষ্যৎ পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। সোমবার (২০ এপ্রিল) মিরপুর প্রেস বক্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আগামী জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে।

বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি বিসিবির দায়িত্ব পালন করছে। আগামী ৭ জুলাই এই কমিটির তিন মাসের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে। মেয়াদ শেষ হওয়ার আগেই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদের হাতে দায়িত্ব তুলে দিতে চান সাবেক এই অধিনায়ক।

নির্বাচন প্রসঙ্গ ছাড়াও আজ বিসিবি সভাপতি এক ব্যতিক্রমী ও ইতিবাচক উদ্যোগের কথা জানান। আন্তর্জাতিক ম্যাচের সময় মাঠে আবারও ‘বল বয়’ সংস্কৃতি ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে তামিম বলেন, “আমি জানি না ঠিক কখন এটি বন্ধ হয়ে গিয়েছিল। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকেই আবারও বল বয়দের দেখা যাবে।”

এই ঘোষণা দিতে গিয়ে নিজের কিশোর বেলার স্মৃতি রোমন্থন করেন তিনি। তামিম বলেন, “আমার মনে আছে, ২০০৪ সালে যখন এমসিসি এবং ভারত দল বাংলাদেশ সফর করেছিল, তখন আমি নিজেই বল বয় ছিলাম।” এটি খুব ভালো ব্যাপার বলেও জানান তিনি।


এই বিভাগের আরো খবর