নতুন উদ্যোগের অংশ হিসেবে তিনি বলেন, ‘তফসিল ঘোষণার আগ পর্যন্ত যেসব তরুণের বয়স ১৮ বছরে পৌঁছাবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে চায় নির্বাচন কমিশন। তবে এ জন্য বিদ্যমান আইনের কিছু সংশোধন প্রয়োজন হবে, যা পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের পদক্ষেপ এই প্রথম নেওয়া হচ্ছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল বলেন, ‘বিভিন্ন জেলায় সফর করে দেখেছি, পরিস্থিতি আগের তুলনায় উন্নত। আইনশৃঙ্খলা বাহিনী আরও দক্ষভাবে কাজ করছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হবে।’






