মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

টাকা তুলতে না পেরে ব্যাংকের গেটে তালা দিলেন ক্ষুব্ধ গ্রাহকরা

ডেস্ক নিউজ :
আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

গ্রাহকদের ব্যাংকে লাখ টাকা থাকার পরেও টাকা তুলতে গেলে দেওয়া হয় গ্রাহকদের ৩ হাজার টাকা। এমন অবস্থা চলছে সিলেটের ন্যাশনাল ব্যাংক লিমিটেডের একাধিক শাখায়। ব্যাংকের অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকার পরেও চাহিদা মতো টাকা তুলতে না পারায় সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার ন্যাশনাল ব্যাংকের গেটে তালা ঝুলিয়েছেন গ্রাহকরা। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তারা ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।

বুধবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনাটি ঘটে। এর আগে মঙ্গলবার গ্রাহকরা টাকা না পেয়ে সিলেটের গোলাপগঞ্জের ন্যাশনাল ব্যাংকের আরও একটি শাখায় তালা লাগিয়ে দেন।

একই ব্যাংকের গ্রাহক জুনেদ মিয়া বলেন, ‘ব্যাংকটিতে টাকা রেখে বিপদে পড়েছি। টাকা তুলতে পারছি না। কিন্তু তারা টাকা জমা নেওয়ার সময় ঠিকই নিচ্ছি। গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে ব্যাংকটি।’


এই বিভাগের আরো খবর