বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

টিকটক করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪

টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রেনের নিচে পড়ে কাটা পড়ে লাবিব মৃধা নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডার জামতলা এলাকায় রাজবাড়ী-ভাঙ্গা রেলপথে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবিব মৃধা সদর উপজেলার দক্ষিণ টেপাখেলা মহল্লার বাসিন্দা মো. লিটনের ছেলে। এ বছর ফরিদপুর জিলা স্কুল থেকে লাবিব এসএসসি পাস করেছেন।

স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেল নিয়ে লাবিবসহ চার বন্ধু বাখুন্ডার জামতলায় গিয়ে রেললাইনের ওপর টিকটক ভিডিও করছিল। ওই সময় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চলে এলে লাবিবের তিন বন্ধু দ্রুত সরে যেতে পারলেও লাবিব ট্রেনের নিচে কাটা পড়েন। স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেওয়ার পরে রেলওয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

রাজবাড়ী রেলওয়ে থানা ওসি সোমনাথ বসু বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর খবরে জানতে পারি, ওই তরুণ টিকটক করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা গেছে। নিহত তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনিব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর