শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

দুই দশক আগে যখন অস্ট্রেলিয়ায় টেস্ট খেলেছিল বাংলাদেশ, তখন লক্ষ্য ছিল—কেবল ভালো ক্রিকেট খেলা। ২৩ বছরে দুই দলের শক্তিমত্তার পার্থক্য অনেকটাই কমে এসেছে। এবার তাই জেতার লক্ষ্য নিয়েই তাসমান পাড়ে যায় টাইগাররা। বাংলাদেশের নতুন লক্ষ্য যে মোটেও অলীক কিছু নয়, তার প্রমাণ মিলেছে প্রথম দিনই। অজিদের ঘরের মাঠে তাদের বিপক্ষে ব্যাটে-বলে দাপট দেখিয়ে দিন শেষে চালকের আসনে বসেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ১০ উইকেট তুলে নিয়ে এক উইকেট হারিয়ে অর্ধেক রান শোধ করা—এমন একটা দিন বাংলাদেশের টেস্ট ইতিহাসেই অন্যতম সেরা!

দিনের অন্যতম সেরা পারফর্মার তানজিদ তামিম। টেস্ট ক্রিকেটে তার পথচলাটা খুব বেশিদিনের না। এরই মধ্যে আজ ডারউইনে ধৈয্য আর সংযমের বড় পরীক্ষা দিলেন এই ওপেনার। অফ স্টাম্পের বাইরের বল খেলায় বেশ সতর্ক ছিলেন। টিজিং জোনের বলে শট খেলা থেকে নিজেকে বিরত রেখেছেন। দিন শেষে ৬৭ বল খেলে ৩২ রানে অপরাজিত থেকেছেন।

Hasan Mahmud broke the opening stand by removing Jake Weatherald, Australia vs Bangladesh, 1st Test, Darwin, 1st day, August 13, 2026

এর আগে ডারউইনে রীতিমতো আগুন ঝরিয়েছেন বাংলাদেশি পেসাররা। হাসান মাহমুদ-এবাদত হোসেনদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি অজিরা। একাই ৬ উইকেট শিকার করে দিনের সেরা পারফর্মার হাসান। সবমিলিয়ে ৫৫ রানে ৬ উইকেট শিকার করেছেন এই পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং ফিগারও এখন এটি। টাইগার পেসারদের এমন পারফরম্যান্সে প্রথম ইনিংসে দুইশ রানও করতে পারেনি অস্ট্রেলিয়া।


এই বিভাগের আরো খবর