শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু করেছে ভারত, কতদিনে পাওয়া যাচ্ছে

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

ভিসা চালু প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, “নরমাল টুরিস্ট ভিসা ওপেন করে দিলাম। আরম্ভ হবে ২৮ জুন থেকে। এটা আমাদের জন্য, এখানকার মানুষের জন্য ভালো। এটা সবার পাওনা ছিল। আমিও হাইকমিশনার হয়ে প্রথম কাজ হিসেবে এটা করলাম। এর আগে তো আমি করতে পারতাম না। আমি অনেক খুশি। আশা করি এতে সাধারণ মানুষও খুশি হবেন। মাঝে মাঝে আমি এখানে আসবো, পরিদর্শন করবো। মানুষের কথা শুনবো। তারা যে পরামর্শ দেবে, সেটা শুনবো।”

২৯ জুন আবেদন করে ভিসা পেয়েছেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছে বাংলা ট্রিবিউন। তাদের মধ্যে একজন শাহিন বলেন, “অনলাইনে ভিসা প্রসেস ট্র্যাক করে আপডেটে দেখা গেছে ভিসা প্রিন্ট হয়েছে। মেসেজ আসলে আনতে যাবো।” ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদনকারী ফাতেমা আহমেদ জানান, তিনি ৩০ জুন ভিসার জন্য কাগজপত্রসহ পাসপোর্ট জমা দিয়েছে। অনলাইনে তার ভিসা অ্যাপ্রুভ হয়েছে বলে দেখাচ্ছে বলে জানান তিনি। আজ তিনি পাসপোর্ট সংগ্রহ করার মেসেজ পেয়েছেন।

ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদনকারী ওয়াসি আদনান বলেন, “আজ যমুনা ফিউচার পার্কের আইভ্যাক থেকে পাসপোর্ট হাতে পেলাম। ৬ মাসের মাল্টিপল এন্ট্রি টুরিস্ট ভিসা দিয়েছে। আমি ৩০ জুন জমা দিয়েছিলাম আর গতকাল সন্ধ্যায় পাসপোর্ট ডেলিভারি মেসেজ পেয়েছিলাম। আজকে ভিসাসহ পাসপোর্ট রিসিভ করলাম।”


এই বিভাগের আরো খবর