রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

ট্রফি জিতে লঞ্চে করে বরিশালে যাবেন তামিমরা

নিউজ ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

শুক্রবার ম্যাচ ফাইনালে শিরোপা লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তামিম বলেছেন, ‘আমরা খুবই ভাগ্যবান যে আমরা এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলি। চিটাগং, সিলেট, ঢাকা যখন যেখানে যে ম্যাচই আমরা খেলি গ্রুপ পর্ব হোক কোয়ালিফায়িং হোক বরিশালের দর্শক সবসময় ছিল। আমরা অনেক ভাগ্যবান। এটাই আমরা বিপিএল নিয়ে স্বপ্ন দেখেছি। একেকটা দলের আলাদা ফ্যানবেইজ থাকবে। যা বরিশাল সফলভাবে করতে পেরেছে গত ২ বছরে। অবশ্যই চেষ্টা থাকবে যদি চ্যাম্পিয়ন হতে পারি ইচ্ছা আছে (লঞ্চে করে)। আমার মনে হয় কোনও কারণেই যেতে পারিনি। এবার যদি আল্লাহ আমাদের ওপর রহমত করেন, তাহলে অবশ্যই।’

তামিম ইকবাল চট্টগ্রামের ছেলে। এমনিতেই চট্টগ্রামের ছেলে হওয়াতে তার প্রতি সমর্থক চট্টগ্রামের এমনিতেই থাকে। এবার চট্টগ্রামের বিপক্ষেই শিরোপার লড়াইয়ে মাঠে নামছে তামিমের বরিশাল। চট্টগ্রামের ভক্তরা দ্বন্দ্বে আছেন কাকে সমর্থন করবেন। তামিম মনে করেন চট্টগ্রামের মানুষের চিটাগংকেই সমর্থন করা উচিত, ‘তাদের উচিত চিটাগংকে সাপোর্ট করুক। আমি ব্যাটিংয়ে নামলে হয়ত একটু চিয়ার করতে পারে।’


এই বিভাগের আরো খবর