রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া অরক্ষিত রেল ক্রসিংয়ে দুই জনের মৃত্যুর পর গেট ম্যান নিয়োগ দেয়া হয়েছে। আর এই গেট ম্যানের ব্যবস্থা করে দেন
সদর আসনের এমপি শফিকুর রহমান বাদশা। রাজশাহীতে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশও করেছেন তিনি।বুধবার বিকেলে রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, দুর্ঘনার খবর পাওয়ার সাথে সাথেই আমি ঘটনাস্থলে ছুটে গেছি৷ সেখানে ওই রেল ক্রসিংটা অরক্ষিত দেখতে পায়। স্থানীয়রাও জানান, রেল ক্রসিংটি অরক্ষিত হওয়ায় প্রায়শই ছোট বড় দুর্ঘটনা ঘটে। আশেপাশের যারা আছেন তারাও ঝুঁকির চিত্র তুলে ধরেন। সেখানে স্থায়ী সমাধান কি হতে পারে তা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবো। তবে আপাতত সেখানে একজন গেটম্যানের ব্যবস্থা করে দিয়েছি।
বুধবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মহানগরীর সায়েরগাছা এলাকায় এই দুর্ঘটনায় ট্রেনের ধাক্কায় রিকশাচালকসহ এক যাত্রীর মৃত্যু হয়৷