আবদুর রহমান খান বলেন, ‘ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন সরকারও এই ধরনের রেস্ট্রিকশন তুলে নেবে।’ সভায় জুয়েলারি শিল্পের নেতারা জুয়েলারির ওপর থেকে বিদ্যমান কর ও ভ্যাট হার কমানোর প্রস্তাব দেন। একইসঙ্গে দেশব্যাপী যেসব স্বর্ণ ব্যবসায়ী ভ্যাটের আওতার বাইরে আছেন, তাদের ভ্যাটের আওতায় আনার পরামর্শ দেন।
এ সময় এনবিআর চেয়ারম্যান জুয়েলারি আমদানির ক্ষেত্রে ব্যাগেজ রুলসে সংশোধন আনা হবে বলে জানান। সেই সঙ্গে অগ্রিম আয়কর বসানোর বিষয়েও ইঙ্গিত দেন।







