সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

ডিসেম্বরের আগে নির্বাচনের একটা রোডম্যাপ দিয়ে দেন: ফারুক

ডেস্ক নিউজ :
আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

ফারুক বলেন, আমি ভয় পেয়েছিলাম ৬ তারিখ (৬ আগস্ট) থেকে কী কী যেনও হয়। আমি আমার নির্বাচনী এলাকায় চলে গিয়েছিলাম। কিন্তু একটা আওয়ামী লীগের কর্মীর গায়ের ওপর হাত উঠাতে দেন নাই তারেক রহমান। নেতা নির্দেশ দিয়েছে সরকার পরিবর্তন হবে, আইনের আওতায় আনা হবে, বিচারের আওতায় আনা হবে। গলায় ছুরি দেওয়া আমাদের দ্বায়িত্ব না। দেখুন সারা দেশে বিএনপির হাতে আওয়ামী লীগের কোনও কর্মী মারা গেছে কিনা? তারেক রহমানের নেতৃত্বকে দেশে না আনার একটা চক্রান্ত চলছে। এই চক্রান্তকে রুখে দিতে একটা স্থিতিশীল নির্বাচন দরকার। জনপ্রতিনিধির সরকার দরকার।

তিনি বলেন, এখন কেউ যদি ডিজিএফআই, এনএসআই দিয়ে নতুন দল তৈরি করার চেষ্টা করেন তাহলে ১/১১ এর মতো বদনামটা আপনাদের (অন্তর্বর্তী সরকার) ঘাড়েও চাপবে। নতুন দল যত হবে, মানুষ ভাববে আপনারাই করছেন। নির্বাচনের বিরোধিতা যারা করেন, তাদের কাছে অনুরোধ, আর বিরোধিতা কইরেন না। আসেন সবাই মিলে বাংলাদেশকে ভালোবাসি, একটা স্থিতিশীল নির্বাচনের ব্যবস্থা করি।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।


এই বিভাগের আরো খবর