স্মারকলিপিতে আগামী ডিসেম্বরে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে সিইসিকে অনুরোধ করেন বিএমএল চেয়ারম্যান। সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে স্মারকলিপি প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে আরও জানানো হয় মুসলিম লীগ চেয়ারম্যান ছাড়াও প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব রেজওয়ান মর্তুজা এবং যুগ্ম মহাসচিব সাকিব খান।







