মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

ডিসেম্বরের সেরা বুমরা

স্পোর্টস ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

প্যাট কামিন্স ও ডেন প্যাটারসনকে পেছনে ফেলে গত ডিসেম্বরের আইসিসি সেরা ক্রিকেটার হলেন জসপ্রীত বুমরা। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ভারতের পেসার।ডিসেম্বরে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার হয়ে তিন টেস্টে খেলেন বুমরা। ১৪.২২ গড়ে বোলিং ছিল তার। অবশ্য তিন টেস্টের একটিতেও জিততে পারেনি ভারত। দুটি জেতে অস্ট্রেলিয়া, একটি হয় ড্র।এ নিয়ে দ্বিতীয়বার আইসিসির মাসসেরা হলেন বুমরা। প্রথমবারও ২০২৪ সালেরই জুন মাসে।

মেয়েদের ক্যাটাগরিতে মাসসেরা হয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড। মাসসেরার লড়াইয়ে অস্ট্রেলিয়া ব্যাটার পেছনে ফেলেন ভারতের স্মৃতি মান্ধানা ও দক্ষিণ আফ্রিকার ননকুলুলেকো এমলাবাকে।


এই বিভাগের আরো খবর