স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা বাংলাদেশে ১৪০০ এর বেশি মানুষকে হত্যা করেছে, জাতিসংঘের হিসাব মতে। আমাদের হিসাব মতে ২ হাজারের বেশি, যারা গণহত্যা চালিয়েছে, ম্যাসাকার করেছে, এদেশের নিরীহ জনগণকে তারা হত্যা করেছে। তারা এখনো পর্যন্ত ক্ষমা প্রার্থনা করেনি। তারা দুঃখ প্রকাশ করেনি। তারা উপরন্ত এদেশে যারা ছাত্র গণঅভ্যুত্থানে জড়িত ছিল, যারা ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত করেছে, ছাত্র-জনগণ, তাদেরকে তারা জঙ্গিবাদী তকমা দিয়েছে। তারা বলতে চেয়েছিল তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে।
তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) বাংলাদেশে আবার গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে চায়, সেটা আমার মনে হয় এদেশের জনগণ কখনো গ্রহণ করবে না। এদেশের জনগণ তাদেরকে কখনো সেই সুযোগ দেবে না। কে কখন আসতে চাচ্ছে এগুলো নিয়ে আমরা মোটেও বিচলিত না। আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। যে যখনই আসুক তাদেরকে আইন অনুযায়ী হেফাজত নেওয়া হবে।
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার প্রসঙ্গে সংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি এই বিষয়ে এখনো কোনো কথা বলতে চাচ্ছি না। কারণ একটা প্রাথমিক তদন্ত হতে হবে। লাশের পোস্টমর্টেম হচ্ছে। তারপরে আমরা সব বিষয় জেনে কথা বলবো।







