ফেসবুক পোস্টে সারজিস লেখেন, “প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে।”
অন্তর্বর্তী সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ৫ বছরের জন্য নির্বাচিত সরকারের প্রধান হিসেবে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।শনিবার (২৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি এ আকাঙ্ক্ষা প্রকাশ করেন।