মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানীর শাহবাগ, মৎস্যভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় চার প্লাটুন এবং চট্টগ্রাম মহানগরীতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বাসসকে এ তথ্য জানান।তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্যভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অপরদিকে, চট্টগ্রাম মহানগরীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।


এই বিভাগের আরো খবর