শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

তামিমও বুলবুলের ‘ব্লক’ লিস্টে

স্পোর্টস ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

বিসিবির সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সেটা সকলেরই জানা। তবে তার ‘ব্লক’ কাহিনী হয়তো অনেকেরই অজানা। দেশের ক্রিকেটের সভাপতি হওয়ার আগে কিংবা পরে সাংবাদিকদের সঙ্গে ছিল তার সখ্যতা। তবে সবশেষ নির্বাচন করার পরে শুরু হয় বৈরীতা।

এবার জানা গেলো বিসিবির বর্তমান এডহক কমিটির সভাপতি তামিম ইকবালকেও ব্লক করে রেখেছেন তিনি। আজ বৃহস্পতিবার বাংলাদেশের সাবেক ও বর্তমান অধিনায়কদের ‘ক্যাপ্টেন্স কার্ড’ তুলে দেওয়া হয়। সেখানে দেওয়া বক্তব্যে তামিম জানান এই অনুষ্ঠানের জন্য বুলবুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, তখন দেখেন তিনিও ব্লক লিস্টে।

তামিম বলেন,  ‘এখানে যেসব অধিনায়ক আসতে পারেননি সবার সঙ্গেই যোগাযোগ করেছি আমি। আমি মাশরাফি ভাই, সাকিব, ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলেছি। আমি বুলবুল ভাইকে কল করেছি, ওনাকে মেসেজ পাঠিয়েছি তারপর বুঝতে পারলাম যে আমিও ব্লকলিস্টে।’


এই বিভাগের আরো খবর