সাভারের কেপিজি হাসপাতাল থেকে গত মঙ্গলবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয় তামিম ইকবালকে। বর্তমানে সেখানেই রয়েছেন। তার শরীরিক অবস্থার উন্নতি হয়েছে। কয়েক দিনের মধ্যেই তামিমকে বাসায় নেওয়া হতে পারে।
বর্তমানে সিসিউতে থাকলেও আজই কেবিনে শিফট করবেন তামিম জানালেন চিকিৎসক, ‘আলহামদুলিল্লাহ আজ সিসিউ থেকে রুমে চলে যাবেন। এরপর আরও একদিন অবজারভেশনে থাকবেন। পরে বাসায় চলে যাবেন।’তামিমের মানসিক অবস্থার জন্য একজন মনোবিদ নিয়োগ দেওয়া হয়েছে। তারা তামিমের মানসিক অবস্থার জন্য কাউন্সিলিং করবেন। কিভাবে মানিয়ে নেওয়া যায় সবকিছু, সেসব দিক নির্দেশনা দেবেন।