রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

তারেক রহমানের দেশে ফিরতে কোনও অসুবিধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘কোনও রিপোর্ট আমরা যেটা বলি পুরোটা লিখবেন। পুরোটা না লিখলে খণ্ডিত রিপোর্ট হয়, পার্শ্ববর্তী দেশ খণ্ডিত রিপোর্টের ওপর একটা মিথ্যা রিপোর্ট প্রচার করে। এই জন্য আমি অনুরোধ করবো আপনারা কোনও খণ্ডিত রিপোর্ট দেবেন না। আমি যেটা বলি সেটা সম্পূর্ণ রাখবেন।’বৃহস্পতিবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পুশ ইন বিষয়ে বাংলাদেশের আপত্তি থাকার পরও ধারাবাহিকভাবে ভারত পুশ ইন করছে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে ফরেন অ্যাডভাইজর আপনাদের বলছে, তারাও চিঠি দিয়েছে। বাংলাদেশের নাগরিক যদি ওগো দেশে থাকে তাহলে আমরা অবশ্যই নেবো। কিন্তু তারা একটা প্রোপার চ্যানেলে আসতে হবে।’পুশ ইনে যারা আসছে, তাদের সঙ্গে করোনাভাইরাস আসার সম্ভাবনা আছে এ বিষয়ে প্রস্তুতি কী জানতে চাইলে তিনি বলেন, ‘সবার ক্ষেত্রে টেস্ট করা হচ্ছে। এয়ারপোর্ট,  ল্যান্ডপোর্ট সচেতনতা বৃদ্ধি করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।’


এই বিভাগের আরো খবর