রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

‘তারেক রহমানের বার্তা’ নিয়ে দেশে ফিরলেন মির্জা ফখরুল

দেশ নিউজ ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

আজ শাহজালাল বিমানবন্দরের বিএনপি মহাসচিবকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ, আবু মোহাম্মদ আহসান ফিরোজ, সাদী আহমেদ ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘আমি যে উদ্দেশ্যে লন্ডনে গিয়েছিলাম… ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছে। এছাড়া প্রবাসী বাংলাদেশি এবং বিএনপির নেতাদের সঙ্গে কথা হয়েছে… তাদের সভায় যোগ দিয়েছি। সেখানের প্রেসের সঙ্গেও আলোচনা হয়েছে। লন্ডনে আমার সফর ভালো ও ফলপ্রসূ হয়েছে।’তারেক রহমানের কাছ থেকে কী বার্তা এনেছেন, সাংবাদিকরা জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব (তারেক রহমান) বলেছেন, আপনারা (দেশবাসী) ধৈর্য ধরবেন। একটা বিশাল বিজয় এসেছে ছাত্র-জনতার আন্দোলনে… এই বিজয়কে ফলপ্রসূ ও স্বার্থক করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুনর্প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ, নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।’


এই বিভাগের আরো খবর