মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

তারেক রহমান মায়ের দেখানো পথ ধরেই দেশকে এগিয়ে নেবেন: রিজভী

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

রিজভী বলেন, বেগম খালেদা জিয়া যে আদর্শ, যে নৈতিকতা ও যে অঙ্গীকার জনগণের কাছে রেখে গিয়েছিলেন আমরা সেই পথ ধরেই এগিয়ে যাবো। জাতীয়তাবাদী মহিলা দল ও এ দেশের জাতীয়তাবাদী শক্তি এগিয়ে যাবে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন, তার মায়ের প্রদর্শিত পথ ধরে তিনি এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে নতুন সম্ভাবনার দিকে নতুন দিগন্তের দিকে। আমরা সেই দিগন্তের দিকে এগিয়ে যাবো। যার জন্য প্রায় ৪৫-৪৬ বছর নিরন্তর লড়াই ও সংগ্রাম করে গেছেন বেগম খালেদা জিয়া।

তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে নিপীড়ন-নির্যাতন ও চিকিৎসা না দিয়ে ভুল চিকিৎসায় পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার অশুভ চক্রান্ত হয়েছে। কিন্তু তার যে অটুট মনোবল, যে ধৈর্য, আত্ম সংগ্রাম, সাহস ও তার যে দঢ় প্রত্যয় যেকোনও হুমকির মুখে তাকে তার মাটি থেকে সরানো যায়নি। তিনি তার জ্বলন্ত এক প্রমাণ।

 রিজভী বলেন, বাংলাদেশের এই ইস্পাত কঠিন এবং জনগণের একান্ত পক্ষের মানুষ জনগণের নেত্রীকে আমরা হারিয়েছি। তার বিরুদ্ধে কত কুরুচিপূর্ণ কথা বলা হয়েছে, কত ধরনের নোংরা কথা বলা হয়েছে। কিন্তু তার আত্মসংযমের মধ্যে তার সজ্জন এবং সুরুচিপূর্ণ কথার মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছেন, যারা কুরুচিপূর্ণ কথা বলে তারা জনগণ থেকে ধিকৃত হয়। আর যারা সৌজন্যবোধ প্রিয়, যারা হাজার আক্রমণের মুখেও বাজে শব্দ তিনি উচ্চারণ করেন না তাকেই আল্লাহ মহিমান্বিত করেন।


এই বিভাগের আরো খবর