শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

তিন বছর পর দেশের বাইরে টেস্ট জিতলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে বিদেশের মাটিতে টেস্ট জয়ের যে খরা ছিল, অবশেষে তা কাটালো পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৮ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে সফরকারীরা। এই জয়ে দুই ম্যাচের সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হলো। কাকতালীয়ভাবে দল দুটির মধ্যে অনুষ্ঠিত টানা শেষ তিনটি টেস্ট সিরিজই সমতায় শেষ হলো।

ত্রিনিদাদে বুধবার রাতে শেষ হওয়া ম্যাচে স্বাগতিক ক্যারিবীয়দের দেওয়া মাত্র ৭৫ রানের সহজ লক্ষ্য টপকাতে খুব একটা বেগ পেতে হয়নি পাকিস্তানকে। বিদেশের মাটিতে পাকিস্তান শেষবার টেস্ট জিতেছিল ২০২৩ সালের জুলাইয়ে, শ্রীলঙ্কার মাঠে।

প্রথম ইনিংসে অপরাজিত ১৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ওপেনার আবদুল্লাহ শফিক। অন্যদিকে, সিরিজে চমৎকার ব্যাটিংয়ে ১৯৩ রান সংগ্রাহক অধিনায়ক বাবর আজম নির্বাচিত হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (প্লেয়ার অব দ্য সিরিজ)।


এই বিভাগের আরো খবর