এ দিন বিরোধী দলনেতা একদম চাঁচাছোলা ভাষায় বলেই দিয়েছেন কোন-কোন জায়গায় ভোট বিজেপি পাবে আর কোথায় পাবে না। তিনি বলেন, “সন্দেশ খালিতে ২৭ হাজার বিধানসভায় জিতব। বসিরহাট উত্তর পারব না মুসলিম, বসিরহাট দক্ষিণ জিতব। হিন্দু আছে।” কিন্তু মুসলিম ভোট ঝুলিতে ঢুকবে না বলে একটু শঙ্কিত নন তিনি। উল্টে হিন্দুদের একাট্টা হওয়ার বার্তা দিলেন। বললেন, “আমি পাঁচ হাজার শীত বস্ত্র দিলাম। ২৮টি শক্তিকেন্দ্র সন্দেশখালিতে। সেখানে এই শীতবস্ত্র দেওয়া হবে। আর ২৮টা শক্তি কেন্দ্র মানে হিন্দু প্রধান শক্তিকেন্দ্র। মুসলিম এলাকায় আমাদের ব্যাপার নেই কিছু। সোজা কথা সোজা বলা ভাল।”