বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

তৃণমূলের প্রতীক কার দখলে?

আন্তর্জাতিক ডেস্ক নিউজ
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

আসল তৃণমূল কে? দলের জোড়াফুল প্রতীকই বা কার দখলে থাকবে? তা নিয়ে ফয়সালা করতে আগামী ১২ সেপ্টেম্বর, শনিবার দুই শিবিরকেই ডেকে পাঠাল নির্বাচন কমিশন। দিল্লিতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট (আইআইআইডিইএম)-এ বৈঠক হবে। দুই শিবিরের পাঁচ জন করে প্রতিনিধিকে সেখানে হাজির থাকতে বলা হয়েছে।

নির্বাচন কমিশনের তরফে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছে। ঋতব্রতের শিবিরের পাঁচ সদস্যের প্রতিনিধিদলকে বৈঠকের জন্য ডাকা হয়েছে শনিবার বেলা ১১টায়। মমতার শিবিরকে সময় দেওয়া হয়েছে ঠিক এক ঘণ্টা পর, বেলা ১২টায়। চিঠিতে বলা হয়েছে, দুই শিবিরকেই তাদের প্রতিনিধিদলের সদস্যদের নাম এবং গাড়ির বিস্তারিত তথ্য ইমেলের মাধ্যমে কমিশনকে জানাতে হবে।


এই বিভাগের আরো খবর