রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

দমনমূলক রাষ্ট্রকাঠামো বদল করতে হবে: আ স ম রব

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বিদ্যমান রাষ্ট্রযন্ত্রের দমনমূলক কাঠামোটিকে বদল করার জন্য অংশীদারত্বমূলক রাজনৈতিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।বুধবার (২২ জানুয়ারি) আ স ম রবের উত্তরার বাসভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

তিনি বলেন, ‘বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় নতুন রাষ্ট্রশক্তির উত্থান অর্থাৎ রাজনৈতিক দলের সেঙ্গে শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবীদের ক্ষমতার অংশীদারত্ব দিলেই ঔপনিবেশিক শাসন ব্যবস্থা অবলুপ্তির প্রক্রিয়া শুরু হবে। জেএসডির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে—   বাংলাদেশে বিকশিত সমাজ শক্তিগুলোকে ক্ষমতার অংশীদার করা। ভবিষ্যতে এই শক্তিই রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষেত্রের নিয়ন্ত্রণ কর্তা হবে।’সভায় আরও বক্তব্য রাখেন— সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, কে এম জাবির,মোহাম্মদ তৌহিদ হোসেন, কামাল উদ্দিন পাটোয়ারী।


এই বিভাগের আরো খবর