সিরিজ় জেতার সুযোগ ছিল ভারতের মহিলা দলের কাছে। কিন্তু হয়নি। ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে দ্বিতীয় টি-টোয়েন্টি হেরেছে ভারত। দল হারলেও রেকর্ড গড়েছেন স্মৃতি মন্ধানা। মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক অর্ধশতরান করেছেন তিনি।
হরমনপ্রীত কউরের চোট থাকায় দ্বিতীয় ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেন মন্ধানা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান করে ভারত। ১৫.৪ ওভারে ১ উইকেট হারিয়ে সেই রান তাড়া করে নেয় ওয়েস্ট ইন্ডিজ়। তাদের হয়ে ৪৭ বলে ৮৫ রান করেন হেইলি ম্যাথুজ়। ৯ উইকেটে হারে ভারত।