সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

দুই সন্তানকে হত্যার পর আত্মঘাতি মা

নিউজ ডেস্ক :
আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মরদেহ উদ্ধার হওয়া নারীর নাম স্বর্ণা আক্তার (২৪)। তিনি ওই গ্রামের মাহাতাব হোসেনের ছেলে শাকিল হোসেনের (২৮) স্ত্রী। তাদের দুই সন্তান সাফায়েত হোসেন (৪) ও রাইফা মনি (১)। পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর ওই নারী আত্মহত্যা করেছেন।

ঘরের দেয়ালে লেখা কিছু কথা পাওয়া গেছেঘরের দেয়ালে লেখা কিছু কথা পাওয়া গেছে

সন্ধ্যার দিকে দুই সন্তানকে নিয়ে শোবার কক্ষের দরজা বন্ধ করে দেন স্বর্ণা। দীর্ঘ সময় তাদের কোনও সাড়াশব্দ না পেয়ে শাকিলের মা দরজায় গিয়ে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনও সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের খবর দেন। পরে প্রতিবেশীদের কয়েকজন কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে স্বর্ণা ও তার দুই সন্তানকে মৃত অবস্থায় দেখতে পান।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নূর আমিন শাহ বলেন, ‘শাকিল আমার প্রতিবেশী। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছি।’

নূর আমিন আরও জানান, ঘরের দেয়ালে লেখা কিছু কথা পাওয়া গেছে। সেখানে লেখা ছিল, ‘আজ থেকে এই গল্প শেষ। আমার সন্তানদের পুলিশের কাছে দিয়েন না। আমি অভাগী মা। (আমার সন্তানদের) নিজে মারছি। মা-বাবা সরি। আমি তোমাদের ভালোবাসি।’

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন জনের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তির জেরে ওই নারী দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর নিজে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় স্বামী শাকিল হোসেনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’


এই বিভাগের আরো খবর