রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

দুবাইয়ে ষষ্ঠ হয়ে ১ হাজার ডলার পেলেন বাংলাদেশের সাজিদ

স্পোর্টস ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

‘বি’ ক্যাটাগরির নবম বা শেষ রাউন্ডের খেলা (গতকাল) মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। নবম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ সংযুক্ত আবর আমিরাতের হামাদ এসামকে ও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ভারতের ভিশাল চৌধুরীকে পরাজিত করেন। মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ভারতের হরি বর্ধন সতিশকুমারের সঙ্গে ড্র করেছেন।

মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ৮ খেলায় ৩ পয়েন্ট করে পেয়েছেন। সাত পয়েন্ট করে ‘এ’ ক্যাটাগরিতে রাশিয়ার গ্র্যান্ড মাস্টার গ্রেবনেভ আলেক্সি চ্যাম্পিয়ন এবং স্পেনের গ্র্যান্ড মাস্টার পিচোট এলান রানার-আপ হয়েছেন।

‘বি’ ক্যাটাগরিতে সাড়ে সাত পয়েন্ট নিয়ে ইরানের নিকোকার মাহদি চ্যাম্পিয়ন হয়েছেন। ‘এ’ ক্যাটাগরিতে ২৪ টি দেশের ৩০ জন গ্র্যান্ড মাস্টার, ৪ জন মহিলা গ্র্যান্ড মাস্টার ও ৩৮ জন আন্তর্জাতিক মাস্টারসহ ৮৩ জন খেলোয়াড় ও ‘বি’ ক্যাটাগরিতে ২৫ টি দেশের ১ জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ১ জন আন্তর্জাতিক মাস্টার ও ২ জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ১০০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর