মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

দুর্গাপুরে বিএনপি নেতা আবু বক্করের শীত বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

যত দ্রুত নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে দেশের জন্য ততোই মঙ্গল। ফ্যাসিষ্ট হাসিনা দেশ ছেড়ে পালালেও তার প্রেতাত্তারা ঘাপটি মেরে থেকে দেশের ছাত্র-জনতা ও বিএনপি নেতাকর্মীরদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ভুন্ডুল করতে তৎপর রয়েছে। রাজশাহীর দূর্গাপুর উপজেলায় পৌর বিএনপি আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের সকল সংস্কারের দ্বায়িত্ব অন্তবর্তী সরকারের নয়। প্রয়োজনীয় সংস্কার শেষে অনতিবিলম্বে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।
তিনি বলেন, বিএনপি জণগনের দল। বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ গণতন্ত্রের সুফল জনগনের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে দলটি।সমাজকে সন্ত্রস-দুর্নীতি ও মাদক মুক্ত করতে আইনশৃংখলা বাহীনির পাশাপাশি রাজনৈতিক দল গুলোকে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি শহীদ জিয়ার আদর্শে প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার দিক নির্দেশনায় যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে থাকার অঙ্গীকার করেন তিনি।
অনুষ্ঠানটি  পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জুর সভাপতিত্ব করেন। এসময়  উপস্থিত ছিলেন, ১ নং ওয়াড বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপি নেতা শামসুর ইসলাম, মহিলা কমিশনার ফরিদা ইয়াসমিন নয়ন, মহিলা দলের নেত্রী পাপিয়া সুলতানা, বিএনপি নেতা ডাক্তার নুরুল ইসলাম নরু, বিএনপি নেতা ও ব্যবসায়ী নুর মোহাম্মদ সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর