বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

দুর্নীতি করলে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে : ভূমিমন্ত্রী মিনু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

ভূমিমন্ত্রী মিনু মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি মন্ত্রণালয়ে ক্রটি বিচ্যুতি প্রচুর আছে, অতীতে কখনোই এই মন্ত্রনালয় সুনামের সাথে কাজ করে নাই। যারা দুর্নীতি অনিয়ম করেছে এবং করবে তাদের সবাইকেই আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ভূমি মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা কর্মচারী চাঁদাবাজি করলে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আজ দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে শুভেচ্ছা বিনিমিয় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজশাহী নাগরিক কমিটি ভূমিমন্ত্রী মিনু মিজানুর রহমান মিনু ও রাজশাহী ৩ আসনের বিএনপির নির্বাচিত সাংসদ এডভকেট শফিকুল হক মিলনকে শুভেচ্ছা জানানোর জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ভূমি মন্ত্রী মিনু মিজানুর রহমান মিনু বলেন, বিএনপি সরকার জনগণের কাছে সততা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী ৩ আসনের বিএনপির নির্বাচিত সাংসদ এডভকেট শফিকুল হক মিলন, সংগঠনের সভাপতি এডভকেট আবুল কাশেম, সহ নাগরিক কমিটির নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর